ঝিনাইদহে ৫ দিন ব্যাপী স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিন ব্যাপী স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সারাদেশের সাথে ঝিনাইদহেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন প্রদর্শণ করা হয়। এসময় ঝিনাইদহ-মাগুরা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, সদর হাসাপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলীসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্যসেবা শেষ হবে আগামী ২০ এপ্রিল।

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 