জাতীয় বিশ্ববিদ্যালয় এমএএস এডভান্সড এমবিএ ভর্তি পরীক্ষার ফল ২১ মে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার অব এডভান্সড স্টাডিজ ও এডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা সোমবার গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এমএএস প্রোগ্রামে ৪৮ জন আবেদনকারীর মধ্যে ৪২ জন এবং এডভান্সড এমবিএ প্রোগ্রামে ৭৭ জন আবেদনকারীর মধ্যে ৬৬ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষার ফলাফল ২১ মে প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১৬ জুন সকাল ১১ টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ১৫ মে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৫ মে বুধবার বেলা ১১টায় গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক মোঃ ফায়জুল করিম এ তথ্য জানান।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 