News Bangla 24 BD | গাজীপুরে উপজেলা নির্বাচনে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

গাজীপুরে উপজেলা নির্বাচনে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা


৫ম ধাপে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে ১৮ জুন। বৃহস্পতিবার নির্বাচনের তপসীল ঘোষণার পর প্রার্থীরা জোরেসোরে প্রচারণায় সময় দিচ্ছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান হাবিব, অধ্যাপক এনামুল হক, মোশারফ হোসেন দুলাল, মহিলা আওয়ামী লীগ নেত্রী রীনা পারভীন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জিয়ারত হোসেন সিকদার, রিয়াজ উদ্দিনসহ বেশ কজনের নাম শোনা যাচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা করছেন সদর মহিলা আওয়ামী লীগ নেত্রী শেখ মোকাম্মেল দীনা সঙ্গীতা, সাহিদা আক্তার, সাজেদা সুলতানা, দিলরুবা আক্তার ও মৌসুমি আকতার বৃষ্টি ।আগ্রহী প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিকট দোয়া ও আগাম ভোট চাচ্ছেন। নির্বাচনে তিন পদের মধ্যে চেয়ারম্যান পদে দেয়া হবে দলীয় প্রতীক। উন্মুক্ত থাকবে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ। তফসিল মোতাবেক ২১ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ২৩ মে যাচাই বাছাই । মনোনয়নপত্র প্রত্যাহার ২৩ মে। উলেখ্য- মির্জাপুর, ভাওয়ালগড়, পিরুজালী ও বাড়িয়া এ চার ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ