News Bangla 24 BD | গাজীপুরে বিড়ির উপর কর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে বিড়ির উপর কর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


গাজীপুর শহরের রাজবাড়ী রোডে বিড়ির উপর সম্পৃর্ণ কর প্রত্যাহারের ১০ দফার দাবীতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো: ইদ্রিস আলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিড়ি ভোক্তা পক্ষের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিরন, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান,হাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, শাহাদত হোসেন,নূর আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বিড়িতে কোন টেক্স ছিল না । জননেত্রী শেখ হাসিনার হাতের উপর অর্পিত আওয়ামীলীগের আমলেও বিড়ি শিল্পের উপরে কোন টেক্স থাকবে না। গরীব মানুষের বিড়ি শিল্পের উপর থেকে টেক্স প্রত্যাহার এবং বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার জন্য আমাদের এ মানববন্ধন। উল্লেখ্য ,বিড়ি শিল্পের উপর অব্যাহত ভাবে অতিরিক্ত কর আরোপের ফলে সরকারের রাজস্ব কমেছে। অতিরিক্ত কর আরোপের ফলে দিনদিন ফ্যাক্টরী বন্ধ হয়ে বিড়ি শ্রমিক বেকার হচ্ছে। পার্শবর্তী দেশ ভারতের মতো সহনীয় পর্যায়ে কর আরোপ করলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। অন্যথায় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়বে এবং সরকার হাড়াবে বড় ধরনের রাজস্ব। এমতবস্থার প্রেক্ষিতে অসংক্ষ হতদরিদ,বিধবা, স্বামী পরিত্যক্ত বিড়ি শ্রমিকদের ও বিড়ি ভোক্তার স্বার্থে বিড়ি শিল্পকে কুটির শিল্পের আওতায় রেখে দরিদ্র মানুষের আয়ের উৎস হিসেবে বিবেচনা করে ২০১৯ -২০ অর্থ বছরে বিড়ি শিল্পের উপর থেকে কর প্রত্যাহারের জন্য আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ