গাজীপুরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরগাও এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মঙ্গলবার সকাল ১০টার দিকে মৃত উদ্ধার করেছে মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে সোনালী চেক লুঙ্গি এবং খয়রি কাল হাফহাতা শার্ট রয়েছে। বয়স আনুমানিক ৫২ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, সকালে গাজীপুর মহানগরীর মীরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে ওই ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার কোমর কাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 