কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, একজন গ্রেফতার
আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ চেষ্টাকারী ওই শিশুটির আপন চাচাত ভাই মেহেদী হাসান মোল্লা (২২)। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওইদিন রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে সেই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টাকারীর নিজ বাড়ী খলাপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মেহেদী উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মবি মোল্লার ছেলে। শিশুটির মা জানান, স্বামী অন্যের বাড়ীতে দিন মজুরের কাজ করেন। তিনি নিজেও মানুষের বাড়ীতে বাড়ীতে বাড়ীতে ঝিয়ের কাজ করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও (১৪ মে) তিনি অন্যের বাড়িতে কাজে যান। বিকেলে তার কন্যাশিশুটি বাড়ীতে খেলা করছিল। এর এক ফাঁকে তার ভাশুরের ছেলে শিশুটিকে চকলেটের প্রলোভনে বাড়ীর পাশের একটি গোয়াল ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় শিশুটির বড় বোন দেখে ফেলে এবং আশে-পাশের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটিকে নির্যাতন করার আগেই মানুষজন ছুটে আসলে মেহেদী দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে স্থায়ীয়দের সাথে কথা বলে রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ রাতে তাকে গ্রেফতার করেন। অভিযোগ ও গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, গ্রেফতারকৃত মেহেদীকে বুধবার গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 