News Bangla 24 BD | গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ


 গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে এক নারী পোশাক শ্রমিককে মারধর করার প্রতিবাদে বুবধার অলওয়েদার ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ-মিছিল করেছেন।
পুলিশ ও শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের বিষয় জানতে নারী শ্রমিক নাছিমাসহ কয়েকজন কারখানার পিএম জাকির হোসেনের কাছে যান। এসময় বেতন পরিশোধের তারিখ জানতে চাইলে জাকির হোসেন আগামী ২০ মে’র মধ্যে পরিশোধ করা হবে বলে জানান। একপর্যায়ে তারা বেতন পরিশোধের নির্দিষ্ট তারিখ জানতে চাইলে নাছিমাকে মারধর করেন জাকির হোসেন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর টঙ্গী কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এ সময় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূঁইয়া সাংবাদিকদেরকে জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ