ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যানকে হত্যার হুমকি
ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বিশ^াসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তিনি জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখিত সন্ত্রাসীদের পক্ষের লোকজন পরাজিত হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার সকালে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদে গিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিংকু, তুহিন, চান্দা আলী, বল্টু, আলাউদ্দিন, সাইফুল ইসলাম, ঝন্টুসহ বেশ কয়েকজন লোকজন তাকে খুজে না পেয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। তখন তারা আমাকে উদ্যেশ্য করে হত্যার হুমকি দেয়। ঘটনাটি এলাকার অনেকেই বিষয়টি অবগত আছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 