মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুল্লা গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জিহাদ হোসেন (১৯)কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জিহাদ কুল্লা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহউদ্দীন জানান, বুধবার সকালে শিশুটির মা বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন। তার বাবা বাড়িতে ছিলেন না। শিশুটি ঘরের ভিতর একা একা খেলছিল। এ সুযোগে প্রতিবেশি জিহাদ (১৮) ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে বখাটে শিশুটিকে রেখে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও ধর্ষক জিহাদকে অটক করে। ভুক্তভোগি শিশুকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 