গাজীপুরে র্যাবের হাতে পলাতক আসামী গ্রেফতার
খবর বিজ্ঞপ্তি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জয়দেবপুর থানার মামলা নং-০৬(০৫)১৫, ধারা-৩২৩/৩২৬/৩৭৯/৫০৬/৩৪ দঃবিঃ, জি,আর নং-৬২৪/১৫ এর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী এবং জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানার মামলা নং-১২ তারিখ ১৫/০৫/১৯ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬/১১৪ দঃ বিঃ এর এজাহার নামীয় পলাতক আসামী বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অনাধিকার প্রবেশ পূর্বক খুন করার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন, কাটা রক্তাক্ত ও গুরুতর জখম করতঃ প্রায় ০৫ (পাঁচ) লক্ষ টাকা চাঁদা দাবি শ্লীলতাহানী, চুরি ও জীবন নাশের হুমকির অপরাধ মামলার এজাহার নামীয় পলাতক আসামী ভীম বাজার এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জিএমপি, সদর থানাধীন ভীম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিএমপি, গাজীপুরের সদর থানার মামলার পলাতক আসামী ১। মোঃ মনিরুজ্জামান@মনির হোসেন(৪৩), পিতা-মোঃ মোর্তুজা আলী, সাং-আমবাগ, থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর দখল হতে ০১ (এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে এবং তার সহযোগী আসামীরা মিলে গত ০৪/০৫/১৫ তারিখ উল্লেখিত মামলার বাদীর বাড়ী অনাধিকার প্রবেশ পূর্বক খুন করার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন, কাটা রক্তাক্ত ও গুরুতর জখম করতঃ প্রায় ০৫ (পাঁচ) লক্ষ টাকা চাঁদা দাবি শ্লীলতাহানী, চুরি ও জীবন নাশের হুমকি প্রদান করে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 