News Bangla 24 BD | শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার


টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন এমএ-এর সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসিফ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, ৫১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মো: কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, সাতাইশ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো: ফিরোজ খান, কৃষকলীগ নেতা আব্দুল খালেক মাতাব্বর, আওয়ামীলীগ নেতা মো: আলী মিয়া, নজরুল ইসলাম, শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ¦ হাফিজুর রহমান খান, সদস্য সচিব আলহাজ¦ মো: জয়নাল আবেদীন, হাজী জাকির হোসেন, বিদ্যুৎ কুমার দাস, হানিফুর রহমান, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মনির হোসেন মনির, মোস্তফা মিয়া, মাহফুজুর রহমান, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমির হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাঈদুল লস্কর, হাজী আসলাম, নবীন হোসেন, ছাত্রলীগ নেতা জীবন মজুমদার, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। আলোচনা সভা শেষে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ