News Bangla 24 BD | কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ


কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কাপাসিয়া শাখা আর্থিক সহায়তা প্রদান করে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদ ৪ টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২ বান্ডেল করে ৮ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে ২৪ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: বাকি বিল্লাহ, ঘাগটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ