News Bangla 24 BD | ঝিনাইদহে বিএসটিআই কর্তৃক প্রত্যাহারকৃত ৫২ টি পণ্যের সন্ধানে অভিযান - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ঝিনাইদহে বিএসটিআই কর্তৃক প্রত্যাহারকৃত ৫২ টি পণ্যের সন্ধানে অভিযান


ঝিনাইদহঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে ঝিনাইদহ শহরে বিএসটিআই এর পরীক্ষায় অকৃতকার্য ও হাইকোর্ট কর্তৃক প্রত্যাহারকৃত ৫২ টি পণ্যের সন্ধ্যানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে ৩২০ প্যাকেট সান চিপস ধ্বংস, ৩০০০ প্যাকেট জব্দ, ৭৭ কেজি এসিআই লবণ ও ১৩৫০ বোতল সরিষার তেল ধবংস করা হয়। পাশাপাশি হাইকোর্ট এর আদেশ বলে ৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। এদিকে নির্দেশ অমান্য করে নিষিদ্ধ পণ্য বিক্রয়ের অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের সময় পৌর স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার নন্দী ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সুচন্দন মন্ডল জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ