News Bangla 24 BD | ঝিনাইদহে কৃষক রতন হত্যার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালিত


ঝিনাইদহঃ ঝিনাইদহে কৃষক রতন হত্যার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী।

ঘন্টাব্য্াপী চলা এ মানববন্ধন কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রুনি মাস্টার, তৈয়ব আলী, জাহিদ হোসেন, নিহতের পিতা-রায়হান মন্ডল, মাতা সোনাবান খাতুন, ভাই রিপন আলীসহ অনেকে। এ সময় বক্তারা কৃষক রতন হত্যার মুল আসামী জাহাঙ্গীর এলাকায় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। উল্টো আসামীরা বাদি পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বক্তারা দ্রুত হত্যাকারী জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেফতার করার দাবি জানান। গত ১৬ এপ্রিল সকালে ঝড়ে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে উপজেলার বসন্তপুর গ্রামে কৃষক রতনকে কুপিয়ে হত্যা করে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরসহ কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ