ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটকঃ ১
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে নাজমুল হাসান (৩৪) নামে ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের মুজিব চত্তর থেকে তাকে আটক করে।
আটক নাজমুল হাসান মেহেরপুর জেলার মুজিব নগর উপজেলার মোনা খালী গ্রামের আবু তালেবের ছেলে। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মহাসিন হোসেন জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা আলসানি পরিবহনের একটি বাস বরিশালগামী যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় ওই বাসে নাজমুল হাসান ফেন্সিডিল নিয়ে বসে আছে। এমন খবরে সঙ্গীয় র্ফোস নিয়ে শহরের মুজিব চত্তরে চেক পোস্ট বসানো হয়। পরে বাসটি তল্লাশি করে নাজমুলকে আটক করা হয়। সে সময় তার কাছ থাকা দুটি ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 