News Bangla 24 BD | ঝিনাইদহের বিএনপি নেতা নাসির ক্যান্সারে আক্রান্ত আর্থিক সহায়তা কামনা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ঝিনাইদহের বিএনপি নেতা নাসির ক্যান্সারে আক্রান্ত আর্থিক সহায়তা কামনা


ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির পরিচিত মুখ ও সমাজ কল্যান সম্পাদক নাসির উদ্দীন ক্যান্সারে আক্রান্ত। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার ইডেন কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা নাসির উদ্দীন সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা। বর্তমান ঝিনাইদহ শহরের আরহেরা পাড়ায় বসবাস করেন। ক্যান্সার ধরা পড়ার পড় পরিবারটি নাসির উদ্দীনের চিকিৎসা নিয়ে শংকা প্রকাশ করেছেন। ছোট ছেলে হাসানুজ্জামান রাজিব বলেন, গত ১৭ মে পরীক্ষা করে তার পিতার পায়ু পথের ক্যান্সার ধরা পড়ে। এখন দ্রুত অপারেশন দরকার। কিন্তু সেই টাকা তাদের নেই। পিতা সারা জীবন বিএনপির রাজনীতির জন্য সময় ব্যায় করে কিছুই করতে পারেন নি। ফলে আজ কালের মধ্যেই ঢাকা ছেড়ে ঝিনাইদহে চলে আসছেন। টেষ্ট, অপারশেন, ওষুধ ও ৬টি কেমোথেরাপি বাবদ দরকার ৬ লাখ টাকা বলে ছেলে রাজিব সাংবাদিকদের জানান। ক্যান্সারে আক্রান্ত নাসির উদ্দীন পুরানো স্মৃতি তুলে ধরে জানান, বাংলা ছাত্র ইউনিয়ন দিয়ে তার রাজনীতির হাতেখড়ি। এরপর তিনি ঝিনাইদহের বিশিষ্ট সমাজসেবক মুসা মিয়ার সাথে ভাসানী ন্যাপ ও পরে বিএনপির সাথে যুক্ত হন। ১৯৭৩ সালে তিনি মুসা মিয়ার পক্ষে মাইকিং করে বেড়াতেন। দলের প্রতিষ্ঠার পর থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার এই দুঃসময়ে বিএনপির সচ্ছল নেতাকর্মী ও জাহেদী ফাউন্ডেশনের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। অসুস্থ নাসির উদ্দীনের সাথে যোগাযোগ ০১৭১২-৬৪৬৭৮১।

এ বিভাগের অন্যান্য সংবাদ