টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
ফিরোজা নাজনীন বাঁধন : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমানসহ গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধূরী মোস্তাফিজুর রহমান ও র্যাব, পুলিশ, আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বুধবার গাজীপুর মহানগরের টঙ্গীতে ব্যাংকের মাঠ ও কেরানীর টেক এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে। ওই সময় অভিযানিক দলটি ২৭ জন মাদক ব্যবসায়ী ও সেবীদেরকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের মধ্যে ২৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবিনাকে ২ হাজার ইয়বাবসহ গ্রেফতার পূর্বক মাদক মামলা দেয়া হয়।
অভিযানের সমন্বয়কারী গাজীপুর জেলা মাদক কার্যালয়ের সহকারি পরিচালক শামীম হোসেন সাংবাদিকদেরকে বলেন- মাদকের বিরুদ্ধে অভিযানটি অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী আমাদের মাদকবিরোধী কার্যক্রম আরো দৃঢ়ভাবে পরিচালিত হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 