News Bangla 24 BD | টঙ্গীতে অভিমানী স্কুল ছাত্রীর আত্মহত্যা - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

টঙ্গীতে অভিমানী স্কুল ছাত্রীর আত্মহত্যা


টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর পাগাড় এলাকায় সাদিয়া ইসরাত মিম (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার বিকেলে সে তার বাবা মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে বলে এলাবাসি জানায়। মিম সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকার টিকরবাড়ি গ্রামের সেলিম হোসেনের মেয়ে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মিলি বাবা-মায়ের সাথে ওই এলাকার সফু মিয়ার বাড়ির ভাড়া বাসায় বসবাস করার সুবাদে সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজে দশম শ্রেণীতে পড়ালেখা করতো। বাবা সেলিম হোসেন টঙ্গী বাজারে একটি দোকানে এবং মা মীনা বেগম স্থানীয় এভার ফ্যাশনে শ্রমিকের কাজ করে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন আবদার ও খুঁটিনাটি বিষয় নিয়ে তার মধ্যে তীব্র ক্ষোভ ও অভিমান জন্মায়। এরই জের ধরে গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে বসত ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মিম। পরে বাড়ির লোকজন ওই ঘরের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ