News Bangla 24 BD | টঙ্গী, গাছা ও পূবাইলের তালিকাভুক্ত মসজিদ গুলোতে অনুদানের চেক বিতরণ - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

টঙ্গী, গাছা ও পূবাইলের তালিকাভুক্ত মসজিদ গুলোতে অনুদানের চেক বিতরণ


টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গী, গাছা ও পূবাইল তালিকাভুক্ত মসজিদগুলোর মাঝে ৩০হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শনিবার সিটি মেয়র আলহাজ¦ মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এড. আজমত উল্লা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: ফজলুল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন সরকার, ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর আবুবকর সিদ্দিক, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: ফারুক আহমেদ, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুল আলম মৃধা, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মিজানুর রহমান, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, কেয়া শারমিন, নাসরিন আক্তার শিরিন, সাবেক কাউন্সিলর আলহাজ¦ মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন খান, হাজী জয়নাল আবেদীন, হারুন-অর-রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিটি ওয়ার্ডে ১০টি করে মসজিদে ৩০ হাজার টাকা করে টঙ্গীর ১৫টি ওয়ার্ড, গাছা ৭টি ওয়ার্ড ও পূবাইলের ৪টি ওয়ার্ডে তালিকাভুক্ত মসজিদগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ