গাজীপুরে অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনার সংবাদ সম্মেলন
বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শনিবার সকালে গাজীপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি গাজীপুর চেপ্টারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ অর্থনীতি সমিতির এ বাজেট প্রস্তাবনা একই সঙ্গে ঢাকাসহ দেশের ২৬টি জেলা শহরে আয়োজন করা হয়। অর্থমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের দুই সপ্তাহ পূর্বে বাংলাদেশ অর্থনীতি সমিতি গত কয়েক বছর যাবৎ এ বাজেট প্রস্তাবনা পেশ করে আসছে। বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সরদার সৈয়দ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনা উপস্থাপনা করেন সমিতির গাজীপুর চেপ্টারের আহবায়ক মোঃ মনজুরুল হক গাজী। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক খালেদ মাহমুদ মোর্শেদ, কাপাসিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সানাউল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন 