গাজীপুরে ডিসির নিকট কৃষকদলের স্মরকলিপি পেশ
কৃষক উৎপাদিত পণ্যে ধানের ন্যয্য মূল্যের দাবিতে রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ধানের উৎপাদন খরচের চাইতে ধানের বর্তমান বাজার মূল্য অনেক কম। এতে কৃষকের মাঝে হাহাকার বিরাজ করছে। উৎপাদন খরচের চাইতে তিনশত টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। বিঘা প্রতি কৃষকের ক্ষতি হচ্ছে ৬ হাজার টাকা। সরকার প্রতিমন ধান এক হাজার ৪০ টাকা দরে ক্রয় করার কথা বললেও কৃষকের হাতে যাচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। নেতৃবৃন্দ মধ্যস্বত্ত ও সুবিধাভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারের প্রতিআহবান জানান।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ন.ম খলিলুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবীর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার, কৃষকদল নেতা আব্দুস সামাদ, হারুন অর রশীদ, কৌশিক প্রমুখ।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন 