‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর হলে ভোগান্তি কমবে’
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয় মাহফিলে শুক্রবার বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর হলে নাগরিকদের ভোগান্তি কমবে।
তিনি বলেন, গাজীপুরকে দূষণ ও ময়লা থেকে মুক্ত করতে হবে, একইসঙ্গে যানজট ও জলাবদ্ধতা নিরসনকেও সমান গুরুত্ব দিতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেয়া হয়েছে তা বাস্তবায়নের কাজ চলছে।
তিনি বলেন, মেট্রোরেল, ফ্লাইওভার, টঙ্গীর ৮ লেন ব্রীজসহ যেসব ম্যাগা প্রকল্প সরকার হাতে নিয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে আরো প্রায় দেড় বছর সময় আগতে পারে। যখন সেগুলো বাস্তবায়িত হবে, তখন গাজীপুর যানজটমুক্ত হবে। তিনি গাজীপুরকে আরও বাসযোগ্য করার জন্য সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেন, গাজীপুরের পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তাদেরকে তুলে ধরতে হবে কীভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে, ময়লার কারণে কীভাবে রোগ ছড়াচ্ছে, কাদের অবহেলার কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে।
এ সময় তিনি গাজীপুরের উন্নয়নে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি জিএম ফয়সাল আলম ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হক।
এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব আইবুর রহমান খান, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাধারণসম্পাদক সাইদুল আলম বাবুল প্রমুখ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন 