News Bangla 24 BD | ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা


ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে ৮৩ লাখ ৭৮ হাজার ৩৮৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিত্য গোপাল শিকদার, সচিব কামরুজ্জামান, নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জীবন কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রিতা সিদ্দিক, রওশনারা বেগম, সোনালী বিশ্বাস, নাছির শিকদার, তছির উদ্দিন, আব্দুল মান্নাফ, আশিকুর রহমান রাজীব, আব্দুল বাতেন, কটন বিশ্বাস, সাধন বিশ্বাস, দিপংকর মন্ডল, হরষিৎ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ