News Bangla 24 BD | অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত


All-focus
All-focus

ঝিনাইদহঃ
বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার দুপুরে শহরের চাকলাপাড়ায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি এমপির বাসভবনের সামনে এ কর্মসূচী পালন করে বিড়ি ভোক্তা পক্ষ।

এ সময় ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি বজলু শেখ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সদস্য নওরোজ হোসেন, লোকমান হোসেনসহ ভোক্তরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান। এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ