News Bangla 24 BD | কালীগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুরু - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে বোরো ধান/চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ খাদ্য গুদামের আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন ভূঞার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির এস.এস সিদ্দিকী, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মুছা মিয়া, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ। পরে স্থানীয় কৃষকদের পরিচয়পত্র সনাক্ত করে তাদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।
খাদ্য কর্মকর্তা মুছা মিয়া জানান, কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে বোরো ধান/চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলেও চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। এ উপজেলায় ২৬ টাকা কেজি ও ১ হাজার ৪০ টাকা মণ দরে ২৯২ টন বোরো ধান স্থানীয় কৃষকদের কাছ থেকে এবং ৩৬ টাকা কেজি ও ১ হাজার ৪শত ৪০ টাকা মণ দরে ৬২৪ টন চাল স্থানীয় বিভিন্ন চাতাল থেকে ক্রয় করা হবে। তবে এ লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগে পূরণ হলে কার্যক্রম শেষ হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ