News Bangla 24 BD | টঙ্গীতে অস্ত্রসহ গ্রেফতার-৩, - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীতে রোববার রাত সাড়ে ৮টায় ঢাকা ডিবি পুলিশ স্থানীয় সাহারা মার্কেট ও বিসিক এলাকায় অভিযান চালিয়ে জুট ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ সেলিম (৩৫), মো.আশিকুর রহমান আশিক (৩১), মো.জাহাঙ্গীর আলম (২৫) নামে ৩ জনকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশের দাবী গ্রেফতাকৃতদের হেফাজত থেকে ৩টি বিদেশি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এঘটনায় ১ জন গুলিবিদ্ধ হয়েছে।
ঢাকা ডিবি পুলিশের একটি সূত্র জানায়, উপরোক্ত ৩ জনকে আগ্নেয়াস্ত্রসহ বিসিক এলাকা থেকে গ্রেফতাদের পর তাদের নিয়ে ঢাকায় যাওয়ার মূহুর্তে রেলগেইট এলাকায় তাদের সহযোগীরা ডিবি পুলিশের গাড়ির গতিরোধ করে হামলা চালায় এবং ডিবি পুলিশের গাড়ি ভাংচুর করেছে। এসময় ডিবি পুলিশ আত্মরক্ষার্থে এবং গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয়ার আশংকায় এলোপাথারী গুলি ছুঁড়ে। এতে মোমেন হোসেন নামে ১জন গুলিবিদ্ধ হয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফির্সার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ