News Bangla 24 BD | গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ নিহত-২, আহত-২ - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ নিহত-২, আহত-২


গাজীপুরের এক পোশাক কারখানায় এয়ার কুলারে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দ্বগ্ধ হয়ে এসির দুই টেকনেশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কারখানার তিনজন অপারেটর আহত হয়েছেন। নিহতরা হলো- চট্রগ্রামের মিরেরশরাই থানার ফরহাদ হোসেন এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকার সিরাজুল ইসলাম ।
গাজীপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি বানিয়ারচালাস্থিত স্মোগ গ্রুপের ইভা সোয়েটার কারখানা ভবনের নীচ তলার জ্যাকার্ড সেকশনের একটি এয়ার কুলারের (এসি) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফরহাদ রোববার ঢাকা থেকে তার সহকারী (হেলপার) সিরাজুল ইসলামকে নিয়ে এসে ওই এসির ত্রুটি মেরামতের কাজ করছিলেন। মেরামত কাজের এক পর্যায়ে রাত সোয়া ৬টার দিকে এয়ার কুলারের কমপ্রেসারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ও সিলিন্ডারের পাইপ বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনের শিখা বুকে মুখে লেগে দ্বগ্ধ হয়ে এবং সিলিন্ডারের ¯িপ্রন্টারের আঘাতে ফরহাদ ও তার সহকারী সিরাজুল ইসলামসহ চারজন গুরুতর আহত হন। এ ঘটনায় কারখানার অপারেটর শাহ আলম, নুরুল আমিন ও আব্দুল কাদির আহত ও দ্বগ্ধ হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় ফরহাদকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিরাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনায় এসির টেকনেশিয়ান ফরহাদ ও তার সহকারী সিরাজুল ইসলাম নিহত এবং কারখানার দুই অপারেটর দ্বগ্ধ হন। ঘটনার সময় বিকট শব্দে বিষ্ফোরণের কারণে আগুন আশেপাশের বিভিন্ন মেশিনপত্র ও ফেব্রিক্সে ছড়িয়ে পড়লে দোতলা ওই কারখানা ভবনে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি করে কারখানা থেকে একযোগে বের হতে গিয়ে আরো ৫ শ্রমিক আহত হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বিকল এসির কমপ্রেসারে গ্যাস ভরতে গিয়ে বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ