News Bangla 24 BD | পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো ডুয়েট শিক্ষার্থীরা - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো ডুয়েট শিক্ষার্থীরা


প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সৃজনী’-এর উদ্যোগে সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বস্ত্র বিতরণ করা হয়। সৃজনীর সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের (সভাপতির পক্ষে) সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৃজনী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আশরাফুল অ্যাস্ট্রো, সৃজনীর অর্থ-সম্পাদক এনায়েত হোসাইন মেহেদীসহ সংগঠনের বর্তমান-সাবেক উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে গাজীপুরস্থ বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদ উপলক্ষ্যে নতুন জামা বিতরণ করা হয়। উল্লেখ্য, সৃজনী প্রতিষ্ঠালগ্ন থেকে দেশিয় ও সৃজনশীল সংস্কৃতি চর্চার পাশাপাশি রক্তদান কর্মসূচী, বন্যার্তদের সাহায্য, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ নানান সামাজিক কর্মসূচী নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ