গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিকাদে ও ধর্ষণকারীর কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার সকালে নগরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এলাকাবাসি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়ের ইজ্জত হানির পরও নানা হুমকি-ধমকির কথা তুলে ভিকটিমের মা কান্নায় ভেঙ্গে পড়েন। তার বাবা ও ধর্ষণকারী নরপশুর কঠোর বিচার দাবি করেন। ধর্ষণে অন্ত:স্বত্তা ওই কিশোরী আগত সন্তানের পিতৃপরিচয়সহ চাইছেন সামাজিক স্বীকৃতি।
ভিকটিমের স্বজনরা জানায়, নগরের সালনা এলাকার সালনা ল্যাবরেটরি স্কুলের ৭ম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে গত বছরের ১২ অক্টোবর শিক্ষক সোহেল রানা সরকার মেয়েটিকে ধর্ষণ করে। এরপর ঘটনা না প্রকাশ করার জন্য খুন ও জখমের ভয়ভীতি দেখিয়ে স্কুল ছাত্রীকে বের করে দেয়া হয়। ভয়ে মেয়েটি ঘটনাটি এতদিন তার পরিবারের কাছে প্রকাশ করেননি। পরে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে ১৯ এপ্রিল তাকে একটি হাসপাতালে নেয় ভিকটিমের পরিবার। সেখানে চিকিৎসকরা জানান, ভিকটিম ওই কিশোরী ৭ মাসের অন্ত:স্বত্তা। এ ঘটনায় ভিকটিমের পরিবার সোহেল রানাকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০ মে সদর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সোহেল রানাকে গ্রেপ্তার করে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 