News Bangla 24 BD | ঝিনাইদহ কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে ছাগল, ধানঝাড়া মেশিন ও বীজ বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

ঝিনাইদহ কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে ছাগল, ধানঝাড়া মেশিন ও বীজ বিতরণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে ছাগল, ধানঝাড়া মেশিন ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। প্রভা সোসাইটির সভাপতি এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবির বকুল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চেক রিপাবলিক থ্রো এমবেসি অব চেক রিপাবলিক ইন নিউ দিল্লির সহযোগিতায় প্রভা সোসাইটির আয়োজনে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫৬ কৃষক-কৃষাণীদের মাঝে ছাগল, ধানঝাড়া মেশিন ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভা সোসাইটির প্রোগ্রাম অফিসার শাহীন আলম সাইম।

এ বিভাগের অন্যান্য সংবাদ