News Bangla 24 BD | গাজীপুরে অতি বৃষ্টি : ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃস্টি - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

গাজীপুরে অতি বৃষ্টি : ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃস্টি


 বৃষ্টিপাতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের কয়েকটি স্থানে পানি জমে ট্রাক বিকল হয়ে যানজটের সৃস্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে বলে গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান।
তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে টঙ্গীর পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা, সাইনবোর্ড, মালেকের বাড়ি, হোসেন মার্কেটসহ বিভিন্ন স্থানে পানি জমে। ফলে যানবাহন চলাচল মারাত্মক বিঘিœত হয়।
এদিকে মহাসড়কের পাশে পয়োঃনিষ্কাশনের পথগুলোতে পলিথিন ও আবর্জনা জমে জলাবদ্ধতা তৈরি হয়। মাঝে-মধ্যে ওই বর্জ্য পরিষ্কার করা হলেও পানির তোড়ে আবার আবর্জনা জমে যাচ্ছে ।
এছাড়া টঙ্গী পূর্ব থানা চত্বরেও জলাবদ্ধতা এবং হাঁটু সমান পানি জমে।
ঢাকার আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি পরিবহনের পরিচালক মো. রিপন বলেন, অতিবৃষ্টির কারণে মহাসড়কে পানি জমে যাওয়ায় এবং যানজটের কারণে চালকরা অনেকেই গাড়ি ছাড়েনি।
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিহা হোসেন রিফা বলেন, অতিবৃষ্টির কারণে চান্দনা-চৌরাস্তা মহাসড়কে পানি জমে। ওই এলাকায় কোনো রিকশাও চলেনি। ফলে মহাসড়কের নোংরা পানির মধ্যেই হেঁটে যেতে হয়েছে পথচারীদেরকে। এ অবস্থায় স্কুলে যেতে পারেনি সামিহা।
পুলিশ সুপার বলেন সাইনবোর্ড এলাকায় বিকল হয়ে পড়া ট্রাকটি সকাল ৯টার দিকে রেকার দিয়ে সরানো হয়েছে। কিন্তু ওই সড়কে প্রায় কোমর সমান পানি জমে যাওয়ায় এবং বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বিঘিœত হয়েছে।
তিনি বলেন, গর্তগুলো পাথর-ইটের সুরকি দিয়ে ভরাট করা হচ্ছে; কাজ শেষ হয়ে গেলে দ্রুতই গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিআরটি প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী মোমেনুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে কামারজুরি খালের পানি ওভারফ্লো হয়ে মহাসড়কে উঠে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
মহাসড়কের জমে থাকা পানি বিকল্প নালা তৈরি করে সরানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া মহাসড়কের ড্যামেজ সেকশনের সারাই কাজও চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ