News Bangla 24 BD | গাজীপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত - News Bangla 24 BD
News Head

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার রাতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত দু’জন হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার গোপীনাথপুর এলাকার ইউনুছ আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রামের পাইকপাড়া কৃষ্ণপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।
শ্রীপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, মোটরসাইকেলযোগে লুৎফর ও সাকিব উল্টো পথে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। মাওনা চৌরাস্তায় পৌঁছালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সাকিব মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় লুৎফরকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহত দু’জনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই এসআই।

এ বিভাগের অন্যান্য সংবাদ