News Bangla 24 BD | বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে-পরিকল্পনামন্ত্রী - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে-পরিকল্পনামন্ত্রী


বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এখন আর দুর্নীতি করে পার পাওয়া যাবে না। যারাই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি আরো বলেন, দুর্নীতি উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আর ইতোমধ্যেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়ে গেছে। আমাদের উন্নয়নের চাকা সচল রাখতে ও একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দুর্নীতি দমনের বিকল্প নেই।

মন্ত্রী বলেন, আমাদের সরকার গণমুখী সরকার। মানুষের ভাগ্যোন্নয়নে যা যা করার দরকার সবই করা হবে। বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে সরকার। তাই বিশাল বিশাল উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। তবে শর্ত একটাই প্রকল্পের অর্থ যেন যথাযথ উপায়ে ব্যয় করা হয়। আমরা আধুনিক বাংলাদেশ চাই।

খবর: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ