কালীগঞ্জেহাসপাতালের গেইট আটকে ফারিয়ার সমাবেশ
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইট আটকে দিয়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা তারা এ মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় ফারিয়ার সদস্য ছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের প্রায় শতাধীক লোক উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইট আটকে ফারিয়ার এ মানববন্ধন ও সমাবেশ কমপ্লেক্সে আসা শতশত রোগী ভোগান্তীর শিকার হন। পাশাপাশি তাদের এ মানববন্ধন ও সমাবেশে উপজেলার অতি গুরুত্বপূর্ণ শহীদ ময়েজউদ্দিন সড়কে কৃত্তিম যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী পথচারীরাও। এ সময় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন জানান, তারা মানববন্ধন ও সমাবেশ করে করুক কিন্তু হাসপাতল গেইট বন্ধ করে কেন? উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে করতে পারতো। হাসপাতালের গেইট বাদ দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে তাদের এ কর্মসূচী পালন করা যায় কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, হাসপাতালকে ঘিরেই আমাদের চাকুরী, তাই হাসপাতাল গেইটেই করতে হবে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছাদেকুর রহমান আকন্দ জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে মানববন্ধন ও সমাবেশ করতে অনুমতি চেয়েছিল। আমি তাদের অনুমতি দেইনি। তবে হাসপাতালের গেইট বন্ধ করে তারা যদি তাদের কর্মসূচী করে থাকলে ঠিক করেনি। আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি। অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে শ্লোগানে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখা ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা হাসপাতাল গেইটে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন। আর এতে সভাপতিত্ব করেন ফারিয়া কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বাবুল। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফারিয়া কালীগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, ফরিদুল ইসলাম প্রমুখ। তাদের উল্লেখিত দাবিগুলোর মধ্যে ছিল- ৭ম গ্রেডে বেতন চাই, টিএ-ডিএ বৃদ্ধি করতে হবে, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা চাই, ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি চাই, সাপ্তাহিক ছুটিসহ সকল প্রকার সরকারী ছুটি চাই।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 