News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে অন্তসত্তা গৃহবধূর মৃত্যু নিয়ে শ্বশুর গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

হরিণাকুন্ডুতে অন্তসত্তা গৃহবধূর মৃত্যু নিয়ে শ্বশুর গ্রেফতার


ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নারানকান্দি গ্রামে নির্যাতন পরবর্তী মৃত্যুর ঘটনায় শ্বশুর আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার হয়েছে সখনা খাতুন (২০) নামে এক অন্তসত্তা গৃহবধূর লাশ। তিনি নারানকান্দি কারিকর পাড়ার মাসুদ শেখের স্ত্রী ও কুষ্টিয়ার ইবি থানার রাধানগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সখনার মৃত্যু নিয়ে ধৃ¤্রজাল সৃষ্টি হয়েছে। গ্রামবাসিবর ভাষ্য তাকে মেরে ফেলা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী, শ্বাশুড়িসহ বাড়ির সবাই পলাতক থাকায় গুজব সত্য হতে চলেছে। গ্রামবাসি জানিয়েছে, যৌতুকের জন্য প্রায় সখনার উপর নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। মঙ্গলবার বিকালে নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়ে ৫ মাসের অন্তসত্তা সখনা খাতুন। এরপর তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সখনার পিতা রবিউল ইসলামের দাবী তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত সখনার স্বামী মাসুদ, শ্বশুর আইয়ুব, শ্বাশুড়ি সাইমিনা খাতুন, জাহানারা ও সোহরাব হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হরিণাকুন্ডু থানার এসআই আলমগীর হোসেন জানান, আমরাও শুনেছি সখনা খাতুনকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, মৃত সখনার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে যৌতুকের কারণে তাকে মারধর করা হতো বলে বাদীর অভিযোগ। তিনি বলেন, হরিণাকুন্ডু থানায় নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আইয়ুব আলী শেখ নামে এক আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ