কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেই লকডাউন — মেয়র জাহাঙ্গীর আলম
করোনা (কোভিট-১৯) মহামারি থেকে নিজেদেরকে রক্ষা করতে গাজীপুর সিটি কর্পোরেশনকেও সারা দেশের ন্যায় রেড, ইয়েলো ও গ্রীন জোনে ভাগ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই জোন ভাগ করা হলেও কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ও পরামর্শ করে জোন ভিত্তিক এই লকডাউন বাস্তবায়ন করতে চান গাজীপুর সিটি মেয়র আলহাজ¦ এড. মো: জাহাঙ্গীর আলম।
তিনি বলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বিধান আমরা অবশ্যই মানবো। লকডাউনও হবে কঠোর। কিন্তু এ জন্য সময় দিতে হবে। গাজীপুর সিটির ৫৭ টি ওয়ার্ডক লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হয়েছে বলে জানানো হয়েছে। কিন্ত সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে এখনো ওয়ার্ড ভিত্তিক তথ্য দেয়া হয়নি। কোন ওয়ার্ডে কতজন লোক করোনা আক্রান্ত হয়েছেন আমরা এখনো তা জানি না। হয়তো শীঘ্রই আমাদেরকে তা জানানো হবে। আর সেই তথ্য পেলে আমরা করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নের কাজ সহজে করতে পারবো।
মেয়র আরো বলেন- গাজীপুর সিটি এলাকায় রয়েছে দেশের বড় বড় অনেক গার্মেন্টস। ফলে গার্মেন্টস মালিক, বিজিএমইএ প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের সাথে সমন্বয় করে লকডাউন বাস্তবায়নে কাজ করতে হবে। সকলের সাথে সমন্বয় করে পরিকল্পিতভাবে কাজটি করতে সময়ের দরকার। হুটহাট করে লকডাউন ঘোষণা করলেই হবে না। এর কার্যকরী বাস্তবায়ন করতে হবে। আমরা করোনা প্রতিরোধে চুড়ান্ত পর্যায়ে যেতে চাই। কাজটি যত কঠিনই হোক না কেন, আমরা তা বাস্তবায়ন করতে চাই। সে কারণে সরকারের সাথে আরো বিস্তারিত আলোচনা ও পরামর্শের দরকার।
মেয়র জাহাঙ্গীর আলম আরো বলেন, আগে যে লক ডাউন হয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ওই রকম লকডাউন চাই না। কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সেনা সদস্য ও বিজিবির সদস্যসহ সকল প্রশাসন একযোগে কাজ করবে। আমরা মানুষকে বাচাতে চাই, নিজেরাও বাচতে চাই। নগরের মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব মেয়র হিসেবে আমার উপরেই বর্তায়। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপ করে চুরান্ত সিদ্ধান্তে যাবো। মানুষের বাসা বাড়িতে খাদ্য নিশ্চিত করতে হবে। অন্যথায় লকডাউনে মানুষ অনাহারে থাকবে। গামেন্টস মালিকরা তাদের শ্রমিকের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। তাদের খাদ্যের ব্যাপারে সিদ্ধানতো টা তারা নিবে। নাগরিকদের স্বাস্থ্য ও জীবন রক্ষার্থে সব রকমের সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত।

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি 