টঙ্গীতে প্রাইভেটকারসহ বিয়ার উদ্ধার
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীতে চলমান মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দুইজন ইয়াবা ব্যবসায়ী ও একজন বিয়ার ব্যবসায়ীকে বিপুল পরিমাণ বিয়ার ও ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।
টঙ্গী পূর্ব থানার এসআই শাহীন মোল্লার নেতৃত্বে থানার এসআই রাজিব, এসআই আবদুস সালাম, ও এস আই শফিকুল ইসলাম মিলে রোববার বেলা সাড়ে ১২ টায় প্রাইভেট কারে গাজীপুর যাওয়ার পথে টঙ্গীর চেরাগআলী
বাসস্ট্যান্ড এলাকায় ২৪০ ক্যান বিয়ার ও কালো রং এর প্রাইভেটকার (ঢাকা মেট্রো-প-৩১-১৯২৫) সহ মাদক ব্যবসায়ী সাত্তার মোল্লা (৪০) কে গ্রেপ্তার করা হয়। সে মাদারিপুর জেলার রঘুরামপুর গ্রামের মৃত.ফজলুর রহমানের ছেলে। এছাড়াও গত দুদিন আগে ওই সব অফিসার মিলে গোপন সংবাদের ভিত্তিতে চেরাগআলী এলাকা থেকে দুই ইয়াবা ব্যবসায়ী বাবু ও সনিকে ৩শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মাদক আইনে মামলা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার এস আই শাহিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মূ. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 