News Bangla 24 BD | নিউজ বাংলা ২৪ বিডি কুলাউড়া প্রতিনিধি পাভেল খান-এর উপর হামলা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

নিউজ বাংলা ২৪ বিডি কুলাউড়া প্রতিনিধি পাভেল খান-এর উপর হামলা


নিজস্ব প্রতিবেদকঃ নিউজ বাংলা ২৪ বিডি-এর কুলাউড়া প্রতিনিধি পাভেল খান-এর উপর হামলা চালিয়ে তাকে
গুরুতর আহত করেছে দুবৃত্তরা। শুক্রবার (১২ জুন) রাত ১০.৩০ ঘটিকার সময় কুলাউড়া দক্ষিণ বাজারস্থ ১০-
১২ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা করে।
পাভেল খান জানান তিনি নিউজ বাংলা ২৪ বিডির কুলাউড়া প্রতিনিধির পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক
পার্টি (এলডিপি) কুলাউড়া উপজেলা শাখার একজন সদস্য। গত ১১ জুন বৃহস্পতিবার একদল সন্ত্রাসী বাহিনী
উত্তর কুলাউড়ায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর আক্রমণ করে লুটপাট ও নির্যাতন করে। সেই সময় দুলাল নামে
এক সন্ত্রাসী হিন্দু নারীকে ধর্ষন করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ১২ জুন শুক্রবার কুলাউড়া উপজেলা শাখার
এলডিপি সদস্যবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সেই প্রতিবাদ সমাবেশে তিনি দোষিদের শাস্তির
দাবিতে বক্তব্য প্রদান করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বাজারস্থ সিএনজি স্টেশন পৌঁছা মাত্র একদল সন্ত্রাসী
দেশীয় অস্ত্র বের করে তাকে পিটাতে থাকে। এক পর্যায়ে তাকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কুলাউড়া থানার
অফিসার ইনচার্জকে বিষয়টি জিজ্ঞাসা করিলে তিনি বলেন একটি হামলার ঘটনা তিনি শুনেছেন। তদন্ত করে
দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশিত | ১৩ জুন ২০২০ ইং

এ বিভাগের অন্যান্য সংবাদ