News Bangla 24 BD | গাজীপুরে ভূয়া র‌্যাব কর্মকর্তা আনোয়ার পাশা গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

গাজীপুরে ভূয়া র‌্যাব কর্মকর্তা আনোয়ার পাশা গ্রেফতার


গাজীপুরে র‌্যাব কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে আনোয়ার পাশা (৩০) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব।
এসময় বিদেশি পিস্তল, গুলি ও র‌্যাবের পোশাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।
আটক আনোয়ার পাশা ময়মনসিংহের পাগলা থানার শহীদনগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
গাজীপুর র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আনোয়ার পাশা গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় র‌্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও জন প্রতিনিধিদের ইন্টারনেটের মাধ্যমে ফোন দিয়ে প্রতারিত করে আসছিলেন। এছাড়া, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে আটক করা হয়। অভিযানে তার নিকট থেকে র‌্যাবের পোশাকও জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ