গাজীপুরে দুই হাজার মিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গার্মেন্টস কারখানা সিলগালা
প্রতাপ কুমার গোপ , গাজীপুর : অবৈধ সংযোগ ব্যবহার করে গ্যাস ব্যবহার করার দায়ে গাজীপুরে প্রায় ২ হাজার মিটার দীর্ঘ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে প্রায় ৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকার কারনে একটি গার্মেন্টস কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী গাজীপুর আঞ্চলিক অফিসের ডেপুটি ম্যানেজার মির্জা শাহনেওয়াজ লতিফ জানান, তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযানের অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের গাছা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত এলাকার তিনটি পয়েন্টে ২ কিলোমিটার এলাকার ২শ বাসা বাড়ীর ৩৫০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সংবাদ পেয়ে অবৈধ সংযোগকারীরা বাসা থেকে পালিয়ে যায়। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ¥ীপুরা এলাকায় অবস্থিত ইন্ট্রামেক্স নিটিং লিমিটেড কারখানায় প্রায় ৪ কোটি টাকার গ্যাস বিল বকেয়া থাকার কারনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। এছাড়া বোডবাজার এলাকার থ্রি স্টার হোটেলে বিল বকেয়া থাকায় লাইন বিচ্ছিন্ন কওে দেওয়া হয় ।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ডেপুটি ম্যানেজার মির্জা শাহনেওয়াজ লতিফ, মোশারফ হোসেন মোঃ কাউসারুল ইসলাম ও বিক্রয় সহকারী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 