কালীগঞ্জ পৌরসভার নির্বাচন রোববার
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফ, ধানের শীষ প্রতিকের আলহাজ¦ মাহবুবার রহমান, স্বতন্ত্র প্রার্থীী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ঠ সকলের জন্য ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। ২১ জন প্রিজাইডিং অফিসার, ১৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ও ২৭০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচনে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আগামী রোববার কালীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৫ শত ৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৪০০ জন এবং মহিলা ২০ হাজার ১শত ৭৭ জন। ৯ ওয়ার্ডে ভোট কেন্দ্র ২১ টি। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্ততি সম্পন্ন হয়েছে। ইভিএম এ এলাকার ভোটার ও ভোট গ্রহনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরকে কাছে এটা আধুনিক ও নতুন পদ্ধতি। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল অনুযায়ী এবারের নির্বাচনে মেয়র পদে- ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে- ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে- ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এবারই প্রথম এ পৌরসভাতে ইভিএম এ ভোট গ্রহন করা হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 