News Bangla 24 BD | ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী আব্দুস সালাম, নাজিম উদ্দিন জুলিয়াস, বাবুল আক্তার লাল্টু, রুবেল পারভেজ ও শাহিনুর আলম লিটনসহ অন্যান্যরা। বক্তারা, কর্মসূচী থেকে ইসরায়েলী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদ জানান। সেই সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ