গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ‘হানি ট্র্যাপ’ সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই নারী ও তিন পুরুষ সদস্য রয়েছে।
জানা যায়, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানার মুদাফা কনসেপ্ট গার্মেন্টসসংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও টাকা আদায়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির দুই নারী ও তিন পুরুষ সদস্যকে গ্রেফতার করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। হানি ট্র্যাপসহ যে কোনো ধরনের প্রতারণা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণামূলক ফাঁদ সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ঘটনার শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি। অপরাধ দমন ও নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী
গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার
‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ 