News Bangla 24 BD | স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক:: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষ ও সংগঠনকে এক জায়গায় সমবেত করা সম্ভব হয়েছে।
এটি একটি ঐতিহাসিক অর্জন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং জাতিকে এই সুসংবাদ জানাতে চাই—আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ থেকে যাত্রা শুরু করেছি।’ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের কর্মশালা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আজ দেশের প্রায় সকল অংশীজন ও গণমাধ্যম সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে এক মঞ্চে একত্রিত করা সম্ভব হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমের সামগ্রিক অগ্রযাত্রায় এটি একটি অভূতপূর্ব ও ঐতিহাসিক অর্জন। এই ঐক্যবদ্ধ অবস্থান দেশে স্বাধীন সাংবাদিকতার পথকে আরও মসৃণ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল, সম্পাদক পরিষদ, জাতীয় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), ন্যাশনাল মিডিয়া ওয়াচ কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ