News Bangla 24 BD | এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা


গাজীপুর প্রতিনিধি:: আসন্ন এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও ¯^চ্ছ পরিবেশে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে| পরীক্ষা পরিচালনায় সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ, আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে| আজ সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এসব সিদ্ধান্ত গৃহীত হয়| সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (জিএমপি) মোহাম্মদ মহিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং জেলা শিক্ষা কর্মকর্তায় মো. আল মামুন তালুকদার|
এ সময় পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও কেন্দ্রসংলগ্ন এলাকায় কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ, অননুমোদিত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রশ্নপত্র বাছাই ও সেট কোড ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবল¤^ন, কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জরুরি ¯^াস্থ্যসেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রেখে নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়|
জেলা প্রশাসক বলেন, কেন্দ্রসচিবরা সমাজের শ্রদ্ধেয় শিক্ষক| পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ| নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে পরীক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে|’ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, অসদুপায় বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না|  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ|

এ বিভাগের অন্যান্য সংবাদ