News Bangla 24 BD | গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীতে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। জননিরাপত্তা বিঘ্নকারী ও পুলিশকে হুমকি দানকারীদের গ্রেফতারে এ চলছে সাঁড়াশি অভিযান। সোমবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী ও বিভিন্ন অপরাধ জড়িত ১৩ জন কে গ্রেফতার করেছে। গাজীপুর মহানগরীতে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৩ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো গাজীপুর সদর মেট্রো থানায় ১ জন, বাসন থানায় ১ জন, কাশিমপুর থানায় ৫ জন, গাছা থানায় ৪ জন, পূবাইল থানায় ১ জন এবং টঙ্গী পূর্ব থানায় ১ জন। তবে কোনাবাড়ী ও টঙ্গী পশ্চিম থানায় এ সময়ে কাউকে গ্রেফতার করা হয়নি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগতৌ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্র জানায়, মহানগরজুড়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম, গোপন বৈঠক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগর খাল কলম্বিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিওতে পুলিশকে উদ্দেশ্য করে একজনকে বলতে শোনা যায় একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা জোরদার ও হুমকিদানকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে।

এ বিভাগের অন্যান্য সংবাদ