News Bangla 24 BD | ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জনসচেতনতা তৈরি করতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি দিয়েছে ১১ দল। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মগবাজারের সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার; ২৩,২৪,২৫ চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ ও ৫ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল। সংবাদ সম্মেলন হামিদুর রহমান আযাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার এক দলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছে বিএনপি। ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ