News Bangla 24 BD | ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান - News Bangla 24 BD
News Head
 বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান


ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বিকালে ঠাকুরগাঁও শহরের সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এসময় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, ‘পরিবেশ দূষণের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিবেশও এখন বিষাক্ত হয়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের মতো অপরাধ রাজনীতিকে কলুষিত করছে। ’ একই সঙ্গে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি রাজনীতিকে দূষণমুক্ত করতে সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানান তিনি।
দেলাওয়ার হোসেন বলেন, ‘কার্বন ডাইঅক্সাইড যেমন পরিবেশকে দূষিত করছে, তেমনি দেশের রাজনীতিতেও এখন বিষাক্ত আবহাওয়া বিরাজ করছে। আগামী প্রজন্মের জন্য কল্যাণকর, নিরাপদ ও সুস্থ রাজনীতি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সমাজ ও রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে।
কারণ এসব অধিকাংশ ঘটনায় রাজনৈতিক কর্মী ও নেতাদের দ্বারা সংঘটিত হচ্ছে। তাই এসব কর্মকাণ্ড থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে।’ পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ