জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক:: উত্তর জার্মানির স্টাডে শহরের একটি যুব কেন্দ্রে ভয়াবহ এক গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনার পর পরই অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন মূল সন্দেহভাজন বলে নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের বয়স বা কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তদন্তের স্বার্থে এবং নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের শহর স্টাডে, যা জার্মানির হামবুর্গের পশ্চিমে অবস্থিত। সূত্র: বিবিসি।

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫
পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা
বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর
ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু, পুড়ছে পুরো ইউরোপ 