News Bangla 24 BD | একাত্তরের খুনি ও আগুনসন্ত্রাসীদের রেহাই নেই-তথ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

একাত্তরের খুনি ও আগুনসন্ত্রাসীদের রেহাই নেই–তথ্যমন্ত্রী


জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘একাত্তরের খুনি ও আগুনসন্ত্রাসীদের রেহাই নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিচারহীনতার সংস্কৃতি ফিরিয়ে আনতে ৭১’র অপরাধ, ৭৫’র অপরাধ ও আগুনসন্ত্রাসী মানুষ পুড়ানোর অপরাধীদের বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।’

শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, মনে রাখতে হবে, যাদের হাতে রক্তের দাগ আছে তারাই খুনিদের পক্ষ নিয়েছে। সে জন্যই পাকিস্তান, জামায়াতে ইসলামী এবং এমনকি বেগম খালেদা জিয়াও বদলাননি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে এবং বিদেশে যাদের হাতে রক্তের দাগ আছে তারাই খুনিদের পক্ষ নেয়।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
-বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ